সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ভাষা নয় সুরের জাদুকর ইয়োহানি সিলভা

ইয়োহানি সিলভা


ইয়োহানি ডি সিলভা : ছবি ইনস্টাগ্রাম

 "এদেশের বুকে ১৮ আসুক ফিরে 

১৮ রেখেছে পুরো বিশ্ব ঘিরে 

যেখানে ১৮ র আছে ছোঁয়া 

ঝগড়া-বিবাদ উড়ে যায় হয়ে ধোঁয়া"

ইয়োহানি সিলভা তাই ১৮ বছর বয়সেই তাকে লাগিয়ে দিয়েছে ভাষাহীন সুরেলা পৃথিবীকে।  মানুষের কাছে আসার একমাত্র মাধ্যম যে গান তা আবারো বুঝে নিল বিশ্ব।  মানিকে মাগে হিতে গানটি এতো তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পরবে-তা বিশ্বাসী করতে পারছেননা গানের পেছনের মানুষরা।  সারা পৃথিবীকে একটাই সুরে মুগ্ধ করেছে যেখানে ভাষা বুঝে উঠার ভাবনা হয়েছে ম্লান। চেনা সুর অচেনা ভাষা যেন আজ একাকার হয়েছে গেছে সব ভাষাভাষী মানুষের কাছে। যে গানের একটি ভাষায় কেউ বুঝেনা - তবু ভালোলাগার মায়াজালে ডুব দিয়ে থাকে মন।  মনে হয় এ যেন আমারি কথা আমারি সুর। 

দুই দুনিয়ার একদুনিয়া- নেটদুনিয়ায়, খেলা করছে শ্রীলংকান  ইয়োহানি। যাকে এখন আর পরদেশ নয় নিজ দেশের কাছের মানুষ মনে হয়।  নিজের লেখা গান আর নিজের করা সুরে শ্রীলংকানবাসীকে অনেক আগে থেকেই বিমোহিত করে রেখেছেন ইয়োহানি। সেই সুবাদে শ্রীলংকানবাসী তার নাম দিয়েছে (র‍্যাপ প্রিন্সেস) আর সাথে সাথে বাড়ছে তার ভক্ত কুলের সংখ্যা। অবশ্য ভাইরাল এই গানের প্রথম শিল্পী নন ইয়োহানি।  শ্রীলংকান আরেক শিল্পী গেয়েছিলেন এই গান।  তখন অবশ্য এতো ভাইরাল হয়নি। ইয়োহানির সুর আর মায়াবী স্নিগ্ধ রূপের জাদুতেই মাতোয়ারা  হয়েছেন অনেকেই।  এই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ার পরিবার বেড়ে চলছে দ্বিগুন হরে। 

চেনাজানা চাহনির এই বালিকা সামনে এলেই মনে হয় এই বুঝি পরিচিত আমারি গান কেউ গাচ্ছে। সিংহালী ভাষার এই 'মানিকে মাগে হিতে' এর অর্থ ভিন্ন দেশের ভিন্ন বাক্য হলেও এর ভাবগত অর্থ একই। বাংলায় এর অর্থ - "আমার চোখের মনি তুমি" 

Previous Post
Next Post

post written by: